‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

ভারতের শক্তিশালী রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ (S-400)-এর অবস্থান জানতে চরম মরিয়া হয়ে উঠেছিলো পাকিস্তান। এমনকি এর জন্য তারা ভারতে স্পাই ও স্লিপার সেল সক্রিয় করার পাশাপাশি বিদেশি স্যাটেলাইটের সাহায্যও নিয়েছিল বলে দাবি করেছেন ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব চাঞ্চল্যকর তথ্য জানান।

অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মিশ্র জানান, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণেই পাকিস্তানি যুদ্ধবিমানগুলো ভারতীয় সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে ঘেষতে সাহস পায়নি। পাকিস্তান আকাশসীমায় ওড়ার চেষ্টা করলেই এস-৪০০-এর টার্গেটে পরিণত হয়েছিল।

তিনি আরও জানান, একটি পাকিস্তানি এয়ারবোর্ন রাডারকে ৩১৪ কিলোমিটার দূরে থাকতেই ভূপাতিত করেছিল ভারতের এস-৪০০, যা সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশ) ক্ষেপণাস্ত্রের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের রেকর্ড।

পাকিস্তানিদের এই মরিয়া চেষ্টার পেছনে চীনের মতো বন্ধু রাষ্ট্রের রিয়েল-টাইম স্যাটেলাইট সহযোগিতাও ছিল বলে ভারতীয় সেনা কর্মকর্তারা ইঙ্গিত দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।

মিশ্র জানান, সরকার থেকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, তবে পরিষ্কার নির্দেশ ছিল কোনো সাধারণ নাগরিক বা বেসামরিক সম্পদের যাতে ক্ষতি না হয়-কেবল সন্ত্রাসী ও তাদের সহযোগীদেরই নিশানা করার নির্দেশ ছিল।

সূত্র: এনডিটিভি

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত