আন্তর্জাতিক ফুটবলের মিডিয়া ও বিপণন স্বত্ব পেতে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন দুই আর্জেন্টাইন ক্রীড়া বিপণন নির্বাহী।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিচারে শাস্তির হাত থেকে বাঁচতে তারা সম্প্রতি এ স্বীকারোক্তি প্রদান করেন।
অভিযুক্ত হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া বিপণন সংস্থা 'ফুল প্লে'-এর যৌথ মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া ঐতিহাসিক দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল।
নথি অনুযায়ী, আসামিদ্বয় কনমেবল ও কনকাফাফের শীর্ষ কর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার সম্প্রচার স্বত্ব কুক্ষিগত করতেন।
সমঝোতা চুক্তির আওতায় ৫০ মিলিয়ন ডলার জরিমানা প্রদানের বিনিময়ে তাদের বিরুদ্ধে থাকা মূল প্রতারণার অভিযোগগুলো প্রত্যাহার করা হচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয়
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়