টাঙ্গাইলে ওষুধ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ বোঝাই মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল নিয়ে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে নিরপরাধ পিকআপ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমাবেশ থেকে চালকের অবিলম্বে মুক্তি দাবি করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এমসিএইচ
আরও পড়ুন