ইরানের অন্যতম প্রধান তেল ও জ্বালানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, "খারগ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে!!!" ("Kharg Island being blown to smithereens!!!")।
তবে এমন দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি তিনি।
ট্রাম্পের সেই পোস্টে দেখা যায়, এক সামাজিক মাধ্যমে যুক্ত করা ভিডিও ক্লিপে দ্বীপে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রযুক্তিগত বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া দৃশ্য। এই হামলার বিষয়ে মার্কিন হোয়াইট হাউস, প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা ইরানি গণমাধ্যম থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই পরিবাহিত হয় এই খারগ দ্বীপের মাধ্যমে। ফলে এই কেন্দ্রে কোনো বড় ধরনের হামলা চালানো হলে তা দেশটির অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।
এদিকে গতকাল হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক বাহিনী আক্রমণ চালানোর পর তার জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সামরিক সংঘাতের পাশাপাশি ওয়াশিংটন তেহরানের ওপর ব্যাংক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ বাড়াতেও আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে কঠোর পদক্ষেপ জারি রেখেছে।
পাহাড়ের খাঁজে জমছে পানি, নেপালে ফের আকস্মিক বন্যার শঙ্কা
'ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র'