ইয়েমেনের আল-জাউফ প্রদেশের আকাশে সৌদি আরবের একটি 'সিএইচ-৪' (CH-4) মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইয়াহিয়া সারি জানান, ড্রোনটি আল-জাউফ প্রদেশের খাব ওয়া আশ শা’আফ জেলায় বৈরিতাপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছিল। ওই সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে নিশানা বানিয়ে সফলভাবে ভূপাতিত করা হয়। তবে ঠিক কী ধরনের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি এই সামরিক মুখপাত্র।
ইয়েমেন সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর হুতি বাহিনীর এই দাবি আঞ্চলিক সামরিক উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো কানাডা