উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত থেকে এই দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বোধনী কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিশেষ বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই দেশব্যাপী বিশেষ অভিযানের কথা প্রথম জানান।

তিনি উল্লেখ করেন, দেশে ডেঙ্গুর মূল প্রকোপ শুরু হওয়ার আগেই আগাম সতর্কতা ও কার্যকর ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই অভিযানের ঘোষণা দিয়েছেন।

এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করে সমন্বিত চিকিৎসার নির্দেশ দেন।

এইচএন
আরও পড়ুন