মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ সেখানকার মানুষের জন্য গুরুতর ক্ষয়ক্ষতি বয়ে এনেছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে শি চিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সেখানে চলমান যুদ্ধ সাধারণ মানুষের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ পূরণ করে না।
সম্মেলনে ব্রিকসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ব্রিকস সহযোগিতা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত