ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য নিরামিষ ভোজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই বিশ্বনেতা ও শীর্ষ প্রতিনিধিদের সামনে ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি তুলে ধরেছে আয়োজক দেশ। সম্মেলনে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের জন্য আয়োজন করা হয় নিরামিষ ভোজ। এতে ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের কয়েকটি পদও রাখা হয়।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সময় অতিথিদের বিশেষ এই আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠকের আগে ভোজের প্রস্তুতি সম্পন্ন করা হয়। ভিভিআইপি অতিথিদের ভারতীয় রান্নার বৈচিত্র্য ও আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মেন্যুটি বিশেষভাবে সাজানো হয়।

ভারতীয় ঐতিহ্যবাহী খাবারের তালিকায় ছিল পনির লাবাবদার, রাজমা রসিলা, ডাল পঞ্চমেল, সবজ মোতিয়া পোলাও, মাকাই লহসুনি পালং এবং দম আলু বেনারসি।

এর পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের সংযোজন হিসেবে রাখা হয় পেনে আল পোমোদেরো এ পান্না, বেকড ভেজ গ্রাতাঁ এবং সিট্রাস পার্সলে ড্রেসিংয়ে তৈরি পার্ল মিলেট, হ্যারিকোট বিনস ও পোড়া ক্যাপসিকামের বিশেষ পদ।

ঘন গ্রেভি, ডাল, পোলাও এবং বিভিন্ন সবজির সমন্বয়ে সাজানো এই মেন্যুতে ভারতের নিরামিষ রান্নার বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। মূল খাবারের সঙ্গে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের পাঁপড় ও সালাদ।

আয়োজকদের পরিকল্পনায় প্রতিটি পদই নিরামিষ রাখা হয়েছে। এর মধ্য দিয়ে ব্রিকসের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের ভারতীয় খাদ্যঐতিহ্য ও আঞ্চলিক রান্নার স্বাদ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশটির নিরামিষ খাবারের বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

পনির, ডাল, পোলাওয়ের মতো পরিচিত খাবারের সঙ্গে দম আলু বেনারসি, রাজমা রসিলা ও মাকাই লহসুনি পালংয়ের মতো আঞ্চলিক পদ যুক্ত হওয়ায় সম্মেলনের প্রথম দিনের ভোজে ভারতের ঐতিহ্যবাহী নিরামিষ রান্নাই বিশেষ গুরুত্ব পেয়েছে।

এমইউ
আরও পড়ুন