ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাবাড়ী মোড় বারইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একজন দুর্ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর এক নারী মারা গেছেন বলে খবর জেনেছি। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন আছেন।
২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ ৭ পরিবার
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা