হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: জেডি ভ্যান্স

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম

ইয়েমেনের হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কানসাস সিটিতে একটি নির্বাচনী সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ভ্যান্স বলেন, হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ সময় লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির কাছে মায়ুন দ্বীপ হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে হুথিদের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

ভ্যান্স আরও বলেন, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, ওই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অব্যাহত যোগাযোগ রয়েছে।  সূত্র: আনাদোলু এজেন্সি

এএস
আরও পড়ুন