মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে যদি কোনো গরু জবাই করা হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। 
তিনি আরও জানিয়েছেন, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাইগঞ্জে এক জনসভায় উগ্রপন্থি শুভেন্দু বলেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এবং তাকের কোনো ক্ষতি করা যাবে না।

তিনি বলেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

এছাড়া সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকা যাবে না, যেন কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম না হতে পারে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

এইচএন
আরও পড়ুন