সৌদি-ইরান সংঘাত: কোন পক্ষে থাকবে পাকিস্তান?

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

সৌদি আরব এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় পাকিস্তান এক চরম কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রিয়াদের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা ঘনিষ্ঠতা ধরে রাখা এবং তেহরানের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা বজায় রাখা এখন ইসলামাবাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী ইতোমধ্যে সৌদি সীমান্তে মোতায়েন থাকলেও, দেশটির সম্প্রতি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে রিয়াদ সরাসরি সামরিক সহায়তা চাইলে তা তেহরানের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ককে মারাত্মক ঝুঁকিতে ফেলবে।

উভয় সংকটে থাকা পাকিস্তান নিরপেক্ষতা বজায় রাখার অংশ হিসেবে তেহরানের কাছে রিয়াদের সতর্কবার্তা পৌঁছে দিয়েছে এবং কূটনৈতিক সংলাপ অব্যাহত রেখেছে। তবে সামরিকভাবে সরাসরি জড়িয়ে পড়লে পাকিস্তান নিজেই নতুন করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

পাকিস্তানের এমন নিরাপত্তা প্রতিশ্রুতি তাদের কৌশলগত স্বাধীনতাকে সংকুচিত করছে এবং নিজস্ব পশ্চিম সীমান্তেও নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি করছে। শেষ পর্যন্ত রিয়াদের সঙ্গে সম্পর্ককে সামরিক হস্তক্ষেপের মাধ্যম না বানিয়ে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করাই ইসলামাবাদের জন্য একমাত্র পথ।

এইচএন
আরও পড়ুন