আলী তাহের রিজে কেউ ফিরলে ধ্বংস করার হুঁশিয়ারি কাটজের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, দক্ষিণ লেবাননের আলী তাহের রিজের দিকে কোনো বাহিনী এগিয়ে এলে তাদের ধ্বংস করা হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়ের নিচে হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী তা ধ্বংস করার কয়েক দিন পর তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত বৃহস্পতিবার আলী তাহের রিজ থেকে সেনা প্রত্যাহার করে। এরপর পাহাড়টির নিচে থাকা ভূগর্ভস্থ স্থাপনাটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। ওই অভিযানের পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা এলাকায় নিজেদের মোতায়েনের ধরন পরিবর্তন করবে। তবে নজরদারি ও সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এলাকাটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে।

এক বিবৃতিতে কাটজ বলেন, হিজবুল্লাহ বা অন্য কোনো পক্ষ যাতে সেখানে ফিরে এসে অবস্থান গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করতে আইডিএফ রিজটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কার্যক্রমগতভাবে প্রস্তুতি নিচ্ছে। কাটজ দাবি করেন, আলী তাহের রিজ দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখল করা বাফার জোনের অংশ হিসেবে থাকবে। তিনি বলেন, পুরো লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে প্রত্যাহার বা পুনরায় মোতায়েন হবে না।

সূত্র: আরব নিউজ

জেএম
আরও পড়ুন