অকার্যকর যুদ্ধবিরতি, গাজায় প্রাণহানি ১৩৭৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় থামেনি ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,৩৭৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ সেপ্টেম্বর এক বিবৃতির মাধ্যমে নিহতের এই হালনাগাদ সংখ্যা নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন আরও ২৭ জন।

মন্ত্রণালয়টি আরও জানায়, অকার্যকর এই যুদ্ধবিরতির সময়জুড়ে চলমান হামলায় এখন পর্যন্ত ৪,৬৮৬ জনেরও বেশি ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। প্রতিদিনের এই হামলায় উপত্যকাটির সাধারণ বাসিন্দাদের জীবন চরম ঝুঁকিতে রয়েছে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন