ইরান ও চীনের মধ্যকার সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠককে অত্যন্ত "সফল" হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, বেইজিংয়ের সাথে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় আরাগচি উল্লেখ করেন, এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্যে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
আঞ্চলিক স্থায়িত্ব রক্ষায় চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের ঘোষিত চার দফা শান্তি নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। এই প্রস্তাবগুলোর মূল ভিত্তি হলো প্রতিবেশী দেশগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক অখণ্ডতার সম্মান।
পাশাপাশি এতে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার মাঝে সমতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। মূলত এই যৌথ উদ্যোগই এশীয় ভূ-রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
যুদ্ধ শেষ পর্যায়ে, আলোচনায় বসতে আগ্রহী ইরান