ইরান-রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক বিল অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। হাউস অব রিপ্রেজেন্টিটিভসে বিলটি ২৬২-১৫৯ ভোটের বিশাল ব্যবধানে পাস হয়।

প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’। গত মাসে মার্কিন সেনেটে এটি ৮৬-১১ ভোটে পাস হয়েছিল।

বিলটির মূল লক্ষ্য রাশিয়া হলেও এটি ১৯৯৬ সালের ‘ইরান স্যাংকশনস অ্যাক্ট’-এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষরিত এই আইনের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।

দলীয় অবস্থানের বাইরে গিয়ে বেশ কয়েকজন ডেমোক্রেট প্রতিনিধি রিপাবলিকানদের সাথে বিলটির পক্ষে ভোট দেন। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর তালিকায় রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন