জ্বালানি সংকট এড়াতে যুক্তরাষ্ট্রে নতুন পদক্ষেপ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

বিশ্বজুড়ে তেলের সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ও জ্বালানি খরচ কমাতে পেট্রোল এবং ডিজেল পরিবহনকারী ট্রাক চালকদের জন্য নিয়ম শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, ট্রাক চালকদের জন্য কাজের ঘণ্টার নিয়ম আপাতত সাময়িকভাবে শিথিল করা হচ্ছে। চালকরা ক্লান্ত বোধ না করলে তাদের অতিরিক্ত সময় গাড়ি চালানোর সুযোগ দেওয়া হচ্ছে, যাতে বাজারে তেলের প্রবাহ স্বাভাবিক থাকে।

পরিবহন বিভাগের মতে, স্বল্পমেয়াদী এই সরবরাহ বিঘ্ন যেন পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদী প্রভাব না ফেলে সে জন্যই এই পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী বন্ধ, ইয়েমেন সংঘাত এবং সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হওয়ার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন