​জন্মদিনের শুভেচ্ছার জন্য তারেক রহমানকে ধন্যবাদ মোদির

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। তার সুন্দর শব্দ ও বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে প্রশংসিত।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্সে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। তাঁর বিশেষ দিনটি বারবার ফিরে আসুক।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান আরও কামনা করেন, ভারতের জনগণের প্রতি নরেন্দ্র মোদির উৎসর্গীকৃত সেবা যেন সবসময় অব্যাহত থাকে এবং তিনি সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে পারেন।

এমইউ
আরও পড়ুন