ইরানের মিনাব ও লামার্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেছেন, এসব হামলা কোনো সামরিক অভিযান পরিচালনার ভুল ছিল না, বরং পরিষ্কার যুদ্ধাপরাধ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ইতিহাস এসব ঘটনা ভুলবে না। মিনাবে একটি স্কুল ১৬৮ শিশুর রক্তে রঞ্জিত হয়েছে এবং লামার্ডে একটি ক্রীড়াঙ্গন বেসামরিক মানুষের জন্য হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গারিবাবাদি বলেন, মিনাব ও লামার্ডে যা ঘটেছে, তা যে স্পষ্ট যুদ্ধাপরাধ ছিল, এখন সবাই তা স্বীকার করছে। তার ভাষ্য, এসব ঘটনাকে কোনোভাবেই সামরিক অভিযানের ভুল হিসেবে দেখানোর সুযোগ নেই।
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রও এসব ঘটনার দায়বদ্ধতা এড়াতে পারবে না। তার দাবি, মানবাধিকার পরিষদ থেকে প্রত্যাহার যুক্তরাষ্ট্রকে মিনাব ও লামার্ডের হামলার জন্য জবাবদিহি থেকে মুক্ত করবে না। সূত্র: ডন
‘ইরানের জন্য আত্মত্যাগ’ সমাবেশ ঐক্য ও সংহতির প্রতীক: পেজেশকিয়ান
গোপনে সামরিক শক্তি বাড়াচ্ছেন আহমেদ আল-শারা