লোহিত সাগরের অতি গুরুত্বপূর্ণ বাবেল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি। আন্তর্জাতিক এই সমুদ্রপথে বাড়তে থাকা উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইতালীয় নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রণালির নিকটবর্তী উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ায় এ পথে জাহাজ চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো জানান, জাতীয় অর্থনীতি ও দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক উদ্যোগ।
সামুদ্রিক এই সংযোগ সড়কটি অবরুদ্ধ বা ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক পণ্য পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের ওপর। এ কারণে ইতালীয় সরকার তাদের নৌবাহিনীকে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে।
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার পাশাপাশি সমুদ্র তলদেশের ইন্টারনেট ক্যাবল ও বিদ্যুৎ সংযোগ রক্ষা করাকেও প্রাধান্য দিচ্ছে ইতালি। দেশের অর্থনৈতিক স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় ইতালীয় নৌবাহিনী যেকোনো সময় সামরিক হস্তক্ষেপ করতে প্রস্তুত রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।
উত্তর কোরিয়ার সাথে সংলাপ চান ডোনাল্ড ট্রাম্প