হোয়াইট হাউসের প্রবেশপথে সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইনের প্রেস পাস জব্দ করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। প্রেস পাস জব্দ হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে সরাসরি এ বিষয়ে কথা বলেন ক্লেইন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেস পাস জব্দের পর হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পাননি ক্লেইন। একই সময়ে এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদেরও হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, এর এক দিন আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন। এর পরদিনই হোয়াইট হাউসের প্রবেশপথে তাদের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়।
ঘটনার পর সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইন হোয়াইট হাউসের বাইরে থেকে পরিস্থিতি নিয়ে সরাসরি বিশ্লেষণ দেন। প্রেস পাস জব্দ এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: সিএনএন
মামদানির বাড়ির সামনে শতাধিক ইহুদি বাসিন্দার বিক্ষোভ
গ্রিনল্যান্ডের নিরাপত্তায় স্থায়ী নিয়ন্ত্রণ পেলো যুক্তরাষ্ট্র?