ইরানের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। তার দাবি, সম্ভাব্য যেকোনো সামরিক পরিস্থিতি বা অভিযানের জন্য ইরানের বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ভারী, বিস্তৃত ও আকস্মিক জবাব দেওয়ার জন্য স্থল, আকাশ ও নৌ, তিন ক্ষেত্রেই পৃথক প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
রাশিয়া আল-ইয়াওম নেটওয়ার্কের বরাত দিয়ে ওই অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বক্তব্যের কথা জানিয়েছে মেহর নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যেকোনো সামরিক উন্নয়ন বা পদক্ষেপের মুখে দ্রুত প্রতিক্রিয়া জানাতে ইরানের বাহিনীগুলোকে সর্বোচ্চ মাত্রার কার্যকরী সতর্কতায় রাখা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ইরানের প্রতিক্রিয়া পরিকল্পনা শুধু একটি নির্দিষ্ট সামরিক ক্ষেত্রকে ঘিরে নয়; স্থল, আকাশ ও নৌ, সব পর্যায়েই প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ভারী ও বিস্তৃত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ইরানের প্রস্তুতির অন্যতম বৈশিষ্ট্য হবে জবাবের আকস্মিকতা। অর্থাৎ সম্ভাব্য সামরিক পরিস্থিতিতে দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই বাহিনীগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে নেওয়া হয়েছে।
তবে ওই কর্মকর্তার পরিচয় বা ইরানের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। একইভাবে সম্ভাব্য প্রতিক্রিয়া পরিকল্পনার নির্দিষ্ট লক্ষ্য বা সময়সূচিও জানানো হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
আল-আকসায় শত শত ইসরায়েলির প্রবেশ
প্রতিরোধই মুক্তির একমাত্র পথ: নাঈম কাসেম
আলোচনা এবং লড়াই দুটোই চালিয়ে যেতে হবে: গালিবাফ