জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। পথে কাতারের রাজধানী দোহায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।
দোহায় অবস্থানকালে আরাঘচি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এ বছর ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কাজ করে এমন জাতিসংঘ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
নিউইয়র্কে আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
এবারের অধিবেশনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও রয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
নতুন অস্ত্রের ক্ষমতা শত্রুর কল্পনার বাইরে: আইআরজিসি মুখপাত্র
স্বাধীনতা রক্ষায় পিছপা হবে না সশস্ত্র বাহিনী: সেনাপ্রধান
ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকা চলবে না: অস্ট্রেলিয়া