হোয়াইট হাউসে ট্রাম্প-শির নৈশভোজে কী ছিল মেনুতে?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে সম্মানে হোয়াইট হাউসে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পূর্ব কক্ষে আয়োজিত এই নৈশভোজে মার্কিন ও চীনা প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি ব্যবসা ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও অংশ নেন।

নৈশভোজের মেনুতে ছিল মার্কিন উপকরণ, তবে তাতে চীনা রান্নার সূক্ষ্ম প্রভাব রাখা হয়। তিন পদে সাজানো খাবারের শুরুতেই ছিল ১৯৭২ সালের ঐতিহাসিক ‘টোস্ট টু পিস’-এর স্মরণ। এ উপলক্ষে পরিবেশন করা হয় Schramsberg ‘Blanc De Noir’ স্পার্কলিং ওয়াইন। ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের বেইজিং বৈঠকেও একই ধরনের ওয়াইন দিয়ে ঐতিহাসিক টোস্ট করা হয়েছিল।

প্রথম পদে ছিল Yellow Squash Velouté। এটি ছিল মসৃণ ও ঘন ধরনের একটি স্যুপ, যার মূল উপকরণ মিষ্টি হলুদ স্কোয়াশ। এর সঙ্গে পরিবেশন করা হয় বুনো মাশরুমের ফ্রিকাসি, তাজা হার্ব, ক্রিসপি প্যানসেটা এবং স্ক্যালিয়ন অয়েল।

হলুদ স্কোয়াশের কোমল স্বাদের সঙ্গে মাশরুম ও তাজা হার্বের স্বাদ যুক্ত করা হয়। অন্যদিকে প্যানসেটা খাবারে দেয় ধোঁয়াটে ও নোনতা স্বাদ। সবশেষে স্ক্যালিয়ন অয়েল ছড়িয়ে দেওয়া হয়।

প্রধান পদ: তিলের আবরণে সি-বাস

দ্বিতীয় পদে ছিল Sesame-Crusted Sea Bass। তিলের আবরণে রান্না করা সি-বাসের সঙ্গে ছিল ব্রেইজড বেবি বক চয়, রোস্টেড গার্ডেন এগপ্ল্যান্ট এবং তাজা হার্ব দিয়ে তৈরি সস ভার্তে।

তিলের আবরণ মাছটির বাইরে হালকা বাদামি ও সুগন্ধি স্তর তৈরি করে, ভেতরের অংশ রাখা হয় কোমল। বেবি বক চয় ও বেগুনের সঙ্গে এটি পরিবেশন করা হয়। তিল ও বক চয়ের মতো উপকরণ মেনুতে চীনা রান্নার সূক্ষ্ম ছোঁয়া আনার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

মিষ্টান্নে ভ্যানিলা, চেরি ও হোয়াইট হাউসের মধু

শেষ পদে ছিল Vanilla Crémeux, যার ভেতরে ছিল টক চেরির কনফি। এটি পরিবেশন করা হয় আখরোটের ফ্রাঞ্জিপানের ওপর। সঙ্গে ছিল হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম।

মেনুর বর্ণনা অনুযায়ী, মিষ্টান্নটির ফলের মতো আকৃতি দেওয়া হয়েছিল। টক চেরির স্বাদ, ভ্যানিলার মসৃণতা এবং আখরোটের ফ্রাঞ্জিপানের সঙ্গে হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম যুক্ত করা হয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত