বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মাঠে এসব বিস্ফোরকের সন্ধান পায় এসআরবি।

এসআরবি মূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবির সদস্যরা সেখানে গিয়ে ২০টি ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান। পরে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিট গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। 

শেরে-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাঠে পরিত্যক্ত অবস্থায় কিছু বোমা সদৃশ বস্তু পেয়েছে এসআরবি। তারা এগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে। ঘটনাস্থলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেএম
আরও পড়ুন