বাংলাদেশে বাণিজ্য ও নতুন বিনিয়োগ বাড়াতে এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান সম্প্রসারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
বৈঠকে জ্বালানি, বিমান পরিবহন (এভিয়েশন), তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, লজিস্টিকস ও রেলওয়েসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে ইউএই-এর অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। রাষ্ট্রদূতের সাথে ইউএই দূতাবাসের প্রতিনিধি দলও অংশ নেন।
মালয়েশিয়ায় কেন এত জনপ্রিয় মাহাথির মোহাম্মদ?