‘গুইমারা ছাত্র-যুবসমাজের গর্ব তিন বীর শহীদকে স্যালুট! জনগণের জন্য যারা জীবন দেন, তাদের স্মৃতি অম্লান’- এই শ্লোগানকে সামনে রেখে শহীদ আক্রই, আথুই ও থৈইচিং-এর প্রতি সম্মান প্রদর্শন ও স্মরণ সভা করেছে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ ও ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) গুইমারা রামেসু বাজার সংলগ্ন এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরনসভায় ছাত্র জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও শহীদ জুনান চাকমার মা রুপসি চাকমা, লক্ষীছড়ি ১নং ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, লক্ষীছড়ি কার্বারী এসোসিয়েশনের সভাপতি রতন বিকাশ চাকমা, সুধুঅং মারমা সাবেক মেম্বার সিন্দুকছড়ি এবং দূল্যাতলী ইউনিয়ন চেয়ারম্যান ত্রিলোন চাকমা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধি রেশমি মারমা। স্মরণসভা শুরুর আগে তিন বীর শহীদের প্রতিকৃতি ও অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। স্মরণসভায় উপস্থিত ছাত্র-জনতা কালো ব্যাজ ধারণ করেন।
বক্তারা জানান, ধর্ষণের প্রতিবাদ করায় ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে অগ্নিসংযোগ ও গুলিতে আক্রই, অথুই ও থৈচিং মারমা শহীদ এবং অনেকেই আহত হন। বক্তারা রামেসু বাজারের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সেইসাথে পার্বত্য চট্টগ্রামের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
গাভীকে নদীতে টেনে নেওয়ার চেষ্টা কুমিরের, উদ্ধার করলো বাঁচালো গ্রামবাসী
দুই বিদ্যালয়ে সততা স্টোর চালু