স্ত্রীর মৃত্যুর শোকে মানসিকভাবে ভেঙে পড়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে হাসপাতালে নেওয়া হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, ১০১ বছর বয়সী প্রবীণ এই নেতাকে চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ছেলে মুখরিজ মাহাথির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাথিরের স্ত্রী ও মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি সিতি হাসমোহ মোদ আলী। হার্ট অ্যাটাকের পর শারীরিক অবস্থার অবনতি হলে ১০০ বছর বয়সে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং সেদিনই তাকে দাফন করা হয়।
পেশায় দুজনই চিকিৎসক ছিলেন। মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমোহ দীর্ঘ ৭০ বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং তাদের ঘরে সাতটি সন্তান রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
হুথিদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কী আছে?