ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে ধ্বংস করার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মনে করেন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানকে নিশ্চিহ্ন করার কথা বলেছিলেন ট্রাম্প। সাক্ষাৎকারে সেই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, তিনি এমনটা করতে পারেন এবং এটি সম্ভব।
নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, একজন শান্তির প্রেসিডেন্ট কীভাবে ইরানকে নিশ্চিহ্ন করার বিষয়টি ন্যায্যতা দিতে পারেন। জবাবে তিনি বলেন, ইরানকে নিশ্চিহ্ন করার মাধ্যমে বিশ্বে শান্তি তৈরি করা হয়েছে। তার দাবি, ইরানকে সঙ্গে নিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বোমা হামলার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।
ইরানে কোথায় হামলা চালানো হতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তা বলতে পারবেন না। কোথায় বোমা হামলা চালানো হবে, এমন প্রশ্ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: ডন
ইউরোপীয় অস্ত্র কারখানাকে নিশানা বানানোর হুমকি রাশিয়ার
বিমান ছিনতাই চেষ্টায় ইরানের যোগসাজশ খুঁজছেন নেতানিয়াহু
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু