হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের প্রস্তাবের কিছু অংশ তিনি দেখেছেন, তবে পুরোটা দেখেননি। তার মতে, প্রস্তাবটি গ্রহণের জন্য যথেষ্ট নয়।
ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। তিনি ওই প্রস্তাবের কিছু বিষয় দেখেছেন, তবে সবকিছু দেখেননি। এরপরও তিনি মনে করেন, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়।
কেন তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এক বছর আগে যেসব বিষয়ে তিনি সম্মতি দিতেন না, এখনো সেসব বিষয়ে সম্মতি দেবেন না।
হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়ে তেহরানের হুমকিকে তিনি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে এ ধরনের হুমকি সবসময়ই ছিল এবং কিছু সময়ের জন্য তা কার্যকরও হয়েছিল।
তবে ট্রাম্প দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিস্থিতি ইরানের ওপর তৈরি করেছে। তিনি বলেন, ইরান যখন প্রণালি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, তখন তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এমনটি করা হলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। এরপর যুক্তরাষ্ট্র প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলেও দাবি করেন তিনি। সূত্র: ডন
সংলাপ চালিয়ে যাবে ইরান: পেজেশকিয়ান
ইরানকে নিশ্চিহ্ন করে দিলে পৃথিবীতে শান্তি আসবে: ট্রাম্প
বিমান ছিনতাই চেষ্টায় ইরানের যোগসাজশ খুঁজছেন নেতানিয়াহু