কৃষ্ণ সাগরে হামলার 'চড়া মূল্য' দিতে হবে ইউক্রেনকে: ক্রেমলিন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

কৃষ্ণ সাগরে ইউক্রেনের বিভিন্ন হামলার কঠোর জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস (Tass) এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সামুদ্রিক এই হামলাগুলো চালানোর জন্য ইউক্রেনকে এর "চরম মূল্য দিতে হবে"। তিনি আরও বলেন, "তারা ইতিমধ্যেই এর মূল্য দিচ্ছে এবং ভবিষ্যতেও তাদের এই মূল্য চুকাতে হবে।"

পেসকভ বলেন, ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে মস্কো তাদের তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত রেখেছে। এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং জ্বালানির সামুদ্রিক চালান বা সরবরাহ বন্ধ করা।

আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "কিয়েভ সরকার কোনো ধরনের সামগ্রিক চুক্তির প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না, আর খণ্ডিত কোনো সমঝোতা আমাদের স্থায়ী শান্তির কাছাকাছি নিয়ে যেতে পারে না। চুক্তি হতে হবে সামগ্রিক ও পূর্ণাঙ্গ।"

তিনি আরও উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবারই পরিষ্কার করে বলেছেন যে, "আমাদের কোনো যুদ্ধবিরতির প্রয়োজন নেই—আমাদের শান্তি চাই।"

সূত্র: আনাদোলু

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত