ককটেলসদৃশ বস্তু ঘিরে এলাকায় আতঙ্ক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আন্দারুল এলাকায় ১০টি ককটেলসদৃশ বস্তুকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে। বস্তুগুলো ঘিরে রেখেছে পুলিশ। এগুলো ককটেল কি-না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের জন্য অপেক্ষা করছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, আন্দারুল এলাকায় আত্তশ আলীর বাসার সামনে স্থানীয় লোকজন কয়েকটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেলসদৃশ বস্তু সনাক্ত করে। পরে নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়। পাশাপাশি বস্তুগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দশটি ককটেলসদৃশ বস্তু ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছার পর জানা যাবে এগুলো ককটেল না-কি অন্যকোন বস্তু।’

আরও পড়ুন