ইরানকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সফরের শুরুতে তিনি কাতারে পৌঁছেছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় যুক্ত ব্যক্তিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মারফি জানান, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদেও যাবেন। যুদ্ধ শুরুর পর তিনিই মধ্যপ্রাচ্যে সফর করা প্রথম ডেমোক্র্যাট সিনেটর বলেও উল্লেখ করেন তিনি।
সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা জানিয়েছেন মারফি। প্রথমত, মার্কিন সিনেটরদের জন্য যুদ্ধের কারণে মার্কিন স্থাপনাগুলোতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা এবং সংঘাত অবসানে চলমান প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত জানার কথা রয়েছে তার।
তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চলের প্রতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতি ও কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বৃহত্তরভাবে ভাবার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
মারফি বলেন, যুদ্ধ চলমান অবস্থায় যুক্তরাষ্ট্রের সিনেটের উভয় দলের সদস্যদের মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হলো জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধি