জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়, ‘বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

জেএম
আরও পড়ুন