ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে গোষ্ঠীটির বিরুদ্ধে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি সামরিক বাহিনী। সোমবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, সাদাহ, আল-জওফ, তাইজ ও ইয়েমেনের উপকূলীয় এলাকায় পরিচালিত এসব অভিযানে হুথিদের কামানের অবস্থান, রকেট লঞ্চার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়।
আল-নুজাইলির দাবি, এসব সামরিক অভিযানে আনুমানিক ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
সূত্র: আল জাজিরা
হুথিদের পরাজিত করতে আন্তর্জাতিক সাহায্য চাইলো ইয়েমেন