ইয়েমেনের ইব ও তায়েজ প্রদেশে ফের বিমান হামলা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় ইব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে নতুন করে বিমান হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে সা’দা, আল-বায়দা, আল-জাওফ ও মারিব প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে নাবিল আল-ইউসুফি জানান, ইব প্রদেশের আল-সাবরা এলাকায় এখনো বিমান হামলা চলছে। তায়েজ প্রদেশের আল-তায়জিয়া জেলার আল-মাওয়িয়া এবং আল-শামায়াতাইন এলাকাও হামলার শিকার হচ্ছে।

এর আগে গত রাতে হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের রাজধানী সানাসহ প্রায় নয়টি প্রদেশে ৮৭টি বিমান হামলা চালানো হয়েছে। সংঘাতের সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট হামলার সংখ্যা প্রায় ৫ হাজার ৩৫০ বলে জানান তিনি।

এসব হামলায় বেসামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে দাবি করে এর জবাবে সৌদি আরবের অভ্যন্তরে চারটি সামরিক অভিযান চালানোর কথা জানান হুথি মুখপাত্র।

তিনি বলেন, প্রথম অভিযানে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় অভিযানে রিয়াদের আর্থিক জেলাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এ ছাড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরও দুটি অভিযান চালানোর দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্রটি খামিস মুশাইত বিমানঘাঁটির একটি ‘সংবেদনশীল স্থাপনায়’ আঘাত হানে। দ্বিতীয়টি দক্ষিণ সৌদি আরবের জিজান অঞ্চলের একটি ‘সংবেদনশীল স্থাপনায়’ আঘাত করে।

অন্যদিকে, স্থল অভিযানের অংশ হিসেবে ইয়েমেনের তিনটি এলাকায় এডেন সরকারের বাহিনীর সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হুথি সশস্ত্র বাহিনী। এলাকাগুলো হলো আল-জাওফ, মারিব এবং দক্ষিণ ইয়েমেনের লাহিজ ফ্রন্ট।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত