এশিয়ান গেমসে ইরানের ৫২ পদক জয়, পেজেশকিয়ানের অভিনন্দন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

নাগোয়া এশিয়ান গেমসে ইরানের ৫২টি পদক জয়ে দেশটির ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সাফল্যকে ইরানের তরুণদের ইচ্ছাশক্তি, আশা ও সক্ষমতার মূল্যবান প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় পেজেশকিয়ান বলেন, কঠিন পরিস্থিতি ও চাপের মধ্যেও ইরানের ক্রীড়া প্রতিনিধিদল ৫২টি পদক অর্জন করেছে। ‘মিনাবের ফেরেশতা’ নামে প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানি ক্রীড়াবিদরা প্রেরণা, অধ্যবসায় এবং নিজেদের সক্ষমতার ওপর আস্থা নিয়ে মাঠে নেমেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, প্রতিযোগিতার মঞ্চে ইরানি অ্যাথলেটরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের এই সাফল্য দেশের তরুণদের দৃঢ়তা ও সক্ষমতাকে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের নারী অ্যাথলেটদের পারফরম্যান্সের বিশেষ প্রশংসা করেন পেজেশকিয়ান। এশিয়ান গেমসে ইরানের নারী ক্রীড়াবিদরা তিনটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জিতেছেন। এশিয়ান গেমসে ইরানের নারী ক্রীড়ার ইতিহাসে এটিই তাদের সেরা সাফল্য বলে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরানি নারীদের বিকাশ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে তারা এশিয়া ও বিশ্বের সর্বোচ্চ পর্যায়েও দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম। নারী অ্যাথলেটদের এই সাফল্য সেই সক্ষমতারই প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন