বিশ্ববাজারে আজ জ্বালানি তেলের দাম যেমন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হওয়া এবং জি-সেভেন (G7) ভুক্ত দেশগুলোর জরুরি কৌশলগত মজুদ থেকে তেল ছাড়ার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।

তবে সৌদি আরবের পরিকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক রুট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনো কিছুটা সতর্কতা বজায় রয়েছে।

গ্রিনিচ মান সময় অনুযায়ী সোমবার রাত ১২টা ৩ মিনিটে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট কমে ১০০ ডলার ২৮ সেন্টে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে লেনদেন হয়েছে।

গত সোমবার প্রকাশিত সামুদ্রিক ট্র্যাকিংয়ের তথ্যে দেখা যায়, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল রপ্তানির পরিমাণ সংঘাত শুরুর আগের মাত্রা ছাড়িয়ে গেছে।

এই পরিসংখ্যানে দেখা গেছে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা সংকটের মুখে পড়লেও এই অঞ্চলের জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলো শেষ পর্যন্ত স্থিতিশীল রয়েছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন