মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১১১টি কারখানা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানে ১১১টি পেট্রোকেমিক্যাল ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় (OPCW) নিযুক্ত ইরানের প্রতিনিধি এই তথ্য জানিয়েছেন।

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)-এর বরাত দিয়ে জানা যায়, ওপিসিডব্লিউ-এর সামনে এই অভিযোগ তুলে ধরেছেন হাদিস ফারাজভান্দ।

তিনি বলেন, ইরানের রাসায়নিক শিল্পের ওপর মার্কিন সামরিক আগ্রাসন সরবরাহ শৃঙ্খল এবং রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

এর আগেও ইরানের পক্ষ থেকে দেশটির শিল্প ও রাসায়নিক অবকাঠামোর ওপর হামলার বিষয়ে ওপিসিডব্লিউ-এর কাছে উদ্বেগ জানানো হয়েছিল।

তেহরান সতর্ক করে বলেছে যে, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হলে তা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়তে পারে, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত