গাজীপুরের টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিবাগত মধ্য রাতে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শুক্কুর আলী (৪০) টঙ্গীর পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ওই আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত
‘ভয় পাইছে, ভয় পাইছে’: কাঠগড়ায় সাক্ষীর উদ্দেশ্যে পলক