ইয়েমেনের সানা-তাইজ প্রদেশে সৌদির বিমান হামলা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা ও তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান হামলার খবর জানিয়েছে হুতিদের পরিচালিত গণমাধ্যম। এসব হামলায় স্থাপনা ও সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হুতিদের পরিচালিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সানার আল-থাওরা জেলার বিমানবন্দর সড়ক এলাকা এবং সানা প্রদেশের হামদান জেলায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার প্রকৃত ফলাফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, তাইজ প্রদেশের আল-তুরবাহ শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে সৌদি বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেছে হুতিদের গণমাধ্যম। এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য কিংবা স্বাধীন সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এমইউ
আরও পড়ুন