লেবানন সীমান্তের কাছে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে কিশোর নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

লেবানন সীমান্তের কাছে অধিকৃত উত্তর ফিলিস্তিনের গ্যালিলি এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। সোমবার (১২ অক্টোবর) একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষা সফর চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে জরুরি সেবাকর্মী ও ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, ওআরটি মালোত ধর্মীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ইসরায়েল ট্রেইল ধরে শিক্ষা সফরের প্রথম দিনে গ্যালিলির মিৎসপে পেয়ার পর্যবেক্ষণকেন্দ্রের কাছে হাঁটছিলেন। এ সময় অবিস্ফোরিত একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ১৯ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে কী ধরনের গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে এবং সেটি সেখানে কীভাবে পড়ে ছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত