সাইবার ইতিহাসে এক নজিরবিহীন ও অদ্ভূত হামলার সাক্ষী হলো ফ্রান্স ও ইউরোপের খুচরা ব্যবসায়িক খাত। শত শত সুপারমার্কেটের ইন্টারনেট-সংযুক্ত রেফ্রিজারেটর ও ফ্রিজার হ্যাক করে তার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা। রাতারাতি তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় হাজার হাজার টন হিমায়িত খাবার গলে পচে গেছে এবং কয়েকটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্যারিস প্রসিকিউটর অফিস সোমবার (১২ অক্টোবর) নিশ্চিত করেছে যে, একটি "বৃহৎ আকারের" সাইবার হামলায় ফ্রান্সের বেশ কয়েকটি প্রধান খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানের স্মার্ট রেফ্রিজারেটরগুলো অচল হয়ে পড়েছে, যা খাদ্য সরবরাহ ও জাতীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকরনু দেশের সাইবার নিরাপত্তা সংস্থাকে (ANSSI) অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। শুধু ফ্রান্সই নয়, স্পেইন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামেও এই হামলার প্রভাব পড়েছে বলে সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন।
হামলার শিকার প্রধান সুপারমার্কেটগুলোর বিবরণ
ইন্টারমার্শে (Intermarche): প্রায় ১৫০টি দোকানের রেফ্রিজারেটরের তাপমাত্রা টানা ৬ ঘণ্টা ৫০ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়েছে তারা।
ক্যারেফোর (Carrefour): প্রায় ৮০টি সুপারমার্কেট সাইবার হামলার শিকার হয়েছে।
মোনোপ্যাক্স (Monoprix): প্রায় ৫ শতাংশ আউটলেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্টারমার্শের সিইও থিয়েরি কোটিলার্ড জানিয়েছেন, এই নজিরবিহীন হামলায় একক দিনে দেশজুড়ে তাঁদের শত শত কোটি টাকার (মিলিয়ন ইউরো) ক্ষতি হয়েছে।
যেভাবে ঘটলো এই হ্যাকিং
সুপারমার্কেটের বিশাল রেফ্রিজারেটরগুলো ইন্টারনেটের মাধ্যমে একটি কেন্দ্রীয় কন্ট্রোল প্যানেল দ্বারা পরিচালিত হয়, যাতে দূর থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ডেনমার্কের প্রযুক্তি প্রতিষ্ঠান 'ড্যানফস' (Danfoss)-এর তৈরি সফটওয়্যারের একটি পুরনো সংস্করণের নিরাপত্তা দুর্বলতাকে (Vulnerability) কাজে লাগিয়ে হ্যাকাররা এই ডিজিটাল তাণ্ডব চালিয়েছে।
একই সঙ্গে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রধান খুচরা বিক্রয় প্রতিষ্ঠানেও একই ধরনের সাইবার নিরাপত্তাজনিত গোলযোগ ও অনলাইন ডেলিভারি বন্ধের ঘটনা সামনে এসেছে, যার তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স
শনিবার পর্যন্ত বন্ধ রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট
হুথিরা কারা, কেন সৌদি আরবে হামলা চালাচ্ছে?