জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিভ্রাট চলার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বুধবার (১৪ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
দেশের তিন বিভাগে বৃষ্টির আশঙ্কা