বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে, দূষিত শহরের তালিকায় ১২ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এই চিত্র দেখা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুদূষণ স্কোর ২৩৮। এ স্কোরে শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দিল্লির স্কোর ২১৪, সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে, ঢাকার দূষণ স্কোর ১৪৯, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ুর মান নির্ধারণে বায়ুমান সূচক বা একিউআই স্কোর ব্যবহার করা হয়। এ সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
সেই হিসাবে, মঙ্গলবার সকালে ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এ ধরনের দূষিত বায়ুতে সতর্ক থাকা প্রয়োজন।
রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ আজ