ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম

দীর্ঘ নয় মাস অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর অবশেষে ক্যামেরার সামনে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর জটিল চিকিৎসা ও শারীরিক লড়াই শেষে তিনি পুনরায় নিজের চেনা ছন্দে ফিরেছেন।

‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি এই প্রত্যাবর্তন করলেন। সম্প্রতি নাটকটির পুরো শুটিং সফলভাবে শেষ হয়েছে।

নাটকটির গল্প লেখা, চিত্রনাট্য তৈরি এবং পরিচালনা করেছেন ইকসান রনি। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকের শুটিং সেটের কিছু বিশেষ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা নিজেই।

তানিয়া বৃষ্টিকে অভিনয়ে পুনরায় স্বাগত জানিয়ে পরিচালক ইকসান রনি ফেসবুকে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন একদল গুণী শিল্পী। তাদের মধ্যে ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার উল্লেখযোগ্য।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

প্রথমে ঢাকায় অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে সফলভাবে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত