নাটোরে এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা বিএনপির এক জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির কাছে এই লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
এমপির ছেলে হত্যা মামলার আসামি হওয়া এবং একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়। এই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এরই মধ্যে এমপির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন নেতারা।
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানান, এমপির বিরুদ্ধে এককভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা কমিটির নেই। তাই বিষয়টি লিখিতভাবে কেন্দ্রীয় হাইকমান্ডকে অবহিত করা হবে।
এদিকে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষ নতুন করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু, ঝুলে রইলো ইসরায়েল