ইরানের পারমাণবিক সক্ষমতা বিলুপ্ত করা এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন আলজেরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নাসের কানাআনি। তিনি বলেছেন, পুরোনো ও নতুন ঔপনিবেশিক শক্তিগুলো কোনো দেশের ক্ষমতার উপকরণ রাখতে চায় না।
শনিবার (৩১ অক্টোবর) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানাআনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, “আমরা এমন একটি চুক্তি চাই, যা ইরানের পারমাণবিক সক্ষমতা বিলুপ্ত করবে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার নিশ্চয়তা দেবে।”
এর জবাবে কানাআনি বলেন, “হ্যাঁ, পুরোনো ও নতুন ঔপনিবেশিক শক্তিগুলো এর চেয়ে কম কিছুতে সন্তুষ্ট হবে না। তারা জাতিগুলোর ক্ষমতার প্রতিটি উপকরণ কেড়ে নিতে চায়, যাতে শেষ পর্যন্ত তাদের পুরোপুরি গ্রাস করতে পারে।”
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)
এইচএসসিতে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
যুদ্ধ ও সন্ত্রাসের মূল্য দিতে হয়, এবার ইউরোপের পালা: রেজায়ি