ইরানের ওপর যেকোনো স্থান থেকে হামলা চালানো হলে সেই স্থানেই পাল্টা সামরিক জবাব দেওয়ার সুযোগ রেখে নতুন প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছে তেহরান। দেশটির নতুন সামরিক নীতিতে পাল্টা পদক্ষেপের ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়ার কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।
শনিবার (৩১ অক্টোবর) দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য মোজতবা জারেই বলেন, ইরানের বিরুদ্ধে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, সেই স্থান দেশটির প্রতিরক্ষামূলক পাল্টা পদক্ষেপের আওতায় আসতে পারে।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের নতুন প্রতিরক্ষা নীতির ভিত্তি হলো, ইরানের ওপর যে স্থান থেকে হামলা শুরু হবে, সেই স্থানও দেশটির প্রতিরক্ষামূলক জবাবের লক্ষ্যবস্তু হতে পারে।
জারেইর বক্তব্য অনুযায়ী, নতুন এই নীতিতে ইরানের বিরুদ্ধে হামলার উৎসস্থলকে সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপের আওতায় রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কোন কোন পরিস্থিতিতে বা কী ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই নীতি প্রয়োগ করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করেছে ইরান
যেখানে হুমকি, সেখানেই পাল্টা আঘাতের নির্দেশ মোজতবা খামেনির