বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কতো?

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৬৪ রেকর্ড করা হয়েছে। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা যায়।

প্রতিষ্ঠানটির তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের নয়াদিল্লি, ২১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিসরের কায়রো। ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক দূষণ সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

অন্যদিকে, সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সে হিসাবে সোমবার সকালে ঢাকার বায়ুমান সূচক ১৬৪ হওয়ায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত